বিদ্যুতের খুঁটি রেখেই সড়কের কাজ শেষ
খুলনার কয়রা ও ফরিদপুরের আলফাডাঙ্গায় দুটি সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের ২৪টি খুঁটি রেখেই সম্প্রতি শেষ হয়েছে দুটি সড়কের নির্মাণকাজ। এতে যানবাহন চলাচল ও পণ্য ওঠানামায় দুর্ভোগের মুখে পড়েছেন ব্যবসায়ী ও জনসাধারণ। কয়রার মহারাজপুর ইউনিয়নের গ্র্যাজুয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে হায়াতখালী বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়কেই রয়েছে বিদ্যুতের ২০টি খুঁটি। এলজিইডি সূত্র জানায়, তিন কিলোমিটার সড়ক নির্মাণের জন্য ২০২৩ সালের ৩০ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর ট্রেডার্সকে কার্যাদেশ দেওয়া হয়। ২০২৪ সালের ৩০ এপ্রিল কাজটি শেষ করার কথা ছিল। পরে দুই দফায় মেয়াদ বাড়ানোর পর চলতি বছরের মে মাসে নির্মাণকাজ শেষ হয়।&nb...