নিরাপত্তা ত্রুটি চিহ্নিত হলেও ব্যবস্থা নেওয়া হয়নি
খুন, হামলা, পাল্টা হামলার পর দীর্ঘ দিনের প্রচেষ্টায় ৯ মার্চ বিভিন্ন বাহিনীর তিন হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে একটি বড় ধরনের যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়েছিল প্রশাসন। ‘মুক্ত’ সলিমপুরে পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় সরেজমিনে পরিদর্শন করে একটি প্রতিবেদন দেয় পুলিশের তিন সদস্যের একটি কমিটি। ৯ এপ্রিলে দেওয়া সেই প্রতিবেদন দাখিল করা হয়। সলিমপুরের নিরাপত্তা টেকসই ও জোরদার করতে কয়েকটি প্রস্তাব করা হয়েছিল সেখানে। চট্টগ্রামের বায়েজিদ লিংক রোড থেকে জঙ্গল সলিমপুরে ঢোকার মূল প্রবেশ পথে চেকপোস্ট বসানোর কথা বলা হয়। এছাড়া জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকা থেকে আলীনগর যাও...