সীতাকুণ্ডে এলপিজি বহনকারী গাড়ি লুটের চেষ্টা, চালক আহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে এলপিজি গ্যাস বহনকারী একটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা চালকের হাতের কব্জির ওপরের রগ কেটে তাকে গুরুতর আহত করে এবং সহকারীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইলসহ সর্বস্ব লুট করে নেয়। আহত চালকের নাম জেবুল হক (৫০)। তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সহকারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। রোববার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গাড়িটি (চট্ট মেট্রো ঢ-৬১-০১৯৩) কুমিল্লা থেকে ১৭ টন এলপিজি গ্যাস নিয়ে সীতাকুণ্ডের শীতলপুর কারখানার দিকে যাচ্ছিল। আবুল খায়ের গ্রুপে...