ছোট গরুর চাহিদা বেশি, বড় গরুর দর্শক
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা ঢাকায় আসছে। হাটে কোরবানির পশুর সরবরাহ বাড়লেও বেচাকেনা এখনও পুরোপুরি জমে ওঠেনি। বড় আকৃতির গরু ঘিরে দর্শনার্থীর কৌতূহল ও ভিড় থাকলেও অধিকাংশ ক্রেতার আগ্রহ এখন ছোট ও মাঝারি গরুতে। গতকাল রোববার রাজধানীর গাবতলী, দিয়াবাড়ী, পোস্তগোলা, শ্মশানঘাট ও ধোলাইখাল পশুর হাট ঘুরে এ চিত্র দেখা গেছে। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে হাটে এসে গরু দেখছেন, ছবি তুলছেন, দাম জিজ্ঞেস করছেন। কিন্তু কিনছেন কম। খামারি ও ব্যবসায়ীরা বলছেন, আজ সোমবার থেকে বেচাকেনা শুরু হবে। দুপুরে গাবতলী হাটে ঢুকতেই চোখে পড়ে বিশাল আকৃতির গরুর সারি। ক...