কেন ইরানের সঙ্গে মানিয়ে চলতে শিখছে আরব দেশগুলো
ইরান যুদ্ধের পর থেকে আরব দেশগুলোর কূটনীতি আর আগের মতো নেই। বছরের পর বছর ধরে উপসাগরীয় দেশগুলো মনে করে আসছিল, ‘ইরানকে কোণঠাসা করা সম্ভব। বারবার আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশটি একেবারে দুর্বল হয়ে পড়বে, আঞ্চলিক চাপে সীমিত করবে এবং মার্কিন প্রতিরোধ ব্যবস্থা দেশটিকে এগোতে দেবে না।’ কিন্তু সময়ের সঙ্গে এই যুক্তি এখন পাল্টে গেছে। গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ওয়াশিংটনের ওপর নির্ভরতায় পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে। আগের পুরোনো আত্মবিশ্বাসকে টিকিয়ে রাখা দেশগুলোর আরও কঠিন হয়ে উঠেছে। দ্য ক্র্যাডলের এক বিশ্লেষণে এসব তথ্য বলা হয়েছে। বর্তমানে জ...