এসএসসি পরীক্ষার্থীকে নির্যাতন, ভিডিও ধারণ করে টাকা দাবি
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে তুলে নিয়ে নির্যাতন ও ভিডিও ধারণ করে টাকা দাবির অভিযোগ উঠেছে তিন তরুণের বিরুদ্ধে। ঘটনার পর মানসম্মানের ভয়ে ওই পরীক্ষার্থী হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে গতকাল শনিবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়। এদিকে, ওই পরীক্ষার্থী লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় ঘটনার সঙ্গে জড়িত তিনজনের নাম বলে গেছে। তারা হলো– চন্নু শেখের ছেলে রায়হান শেখ, রাজু মোল্যার ছেলে তামিম মোল্যা ও নজির মোল্যার ছেলে রমজান মোল্যা লিকু। এলাকাবাসী সূত্র জানায়, ওই ছাত্রী বৃহস্পতিবার ব্যবহারি...