টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব, আত্মহত্যার চেষ্টা কিশোরীর
নরসিংদীতে সালিশে টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ মীমাংসার প্রস্তাব ওঠায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ১৭ বছরের এক কিশোরী। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে তরুণীকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। বর্তমানে সে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গত শুক্রবার বিকেলে সদর উপজেলার একটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ছাড়া নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ঢাকার কেরানীগঞ্জ ও সভার, ফরিদপুর, পটুয়াখালী এবং চট্টগ্রামে শিশু ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ৯টি ঘটনা ঘটেছে। নরসিংদীর ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার জানায়, এক মাস আগে ওই কিশোরীর পার্শ্ববর্তী শিবপুর উপজেলায় বিয়ে হয়েছ...