পর্যটক এক্সপ্রেস কেন টার্গেট
বন্ধুদের সঙ্গে দিনাজপুরের বিরামপুর থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন হিমেল আহমেদ (২৫) ও আবু সাঈদ (৪০)। গত ২৭ এপ্রিল দুপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেসে’ ট্রেনে করে ফিরছিলেন তারা। ট্রেনটি চকরিয়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বাইরে থেকে ধেয়ে আসে কয়েকটি পাথর। মুহূর্তে হিমেলের মুখ রক্তাক্ত হয়ে যায়। চারটি দাঁত ভেঙে যায়। আরেকটি পাথরে ঘাড়ে জখম হয় সাঈদের। ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর তাদের চিকিৎসা দেওয়া হয়। শুধু হিমেল ও সাঈদ নয়, দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে প্রায়ই এভাবে আহত হচ্ছেন অনেক যাত্রী। রেলওয়ের পক্ষ থেকে জনসচেতনতা তৈরিসহ নানা উদ্যোগ নেওয়ার পরও পাথর নি...