শিশু ধর্ষণে অভিযুক্তকে ঘিরে জনরোষ, নিজেদের জিম্মায় নিল পুলিশ
চট্টগ্রামে নগরীর বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটা এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করতে থানায় নিয়ে যাওয়ার সময় চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিসমিল্লাহ ম্যানশন ঘিরে শত শত এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন। অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছ থেকে বের করে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে বিসমিল্লাহ ভবনের সিঁড়িঘরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ...