আগামীবারও ভোটে নির্বাচিত হতে কাজ করছি: ভূমি প্রতিমন্ত্রী
চট্টগ্রামে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা জনগণের প্রত্যক্ষ ভেটে নির্বাচিত হয়েছি। আগামীবারও যেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে পারি, জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারি। বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা অবাস্তব পন্থায়, অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না। জনগণের কাছে অনুরোধ আমাদের ভুল-ক্রটি তুলে ধরবেন। আমরা সংশোধন হয়ে যেন আরও ভালো কিছু করতে পারি। ভূমি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নি...