এমন শাস্তি নিশ্চিত করতে হবে, যা ভয় তৈরি করে: শাকিব খান
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর হত্যাকাণ্ডে দেশজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। সেই সঙ্গে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠেছে। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও এ ঘটনায় প্রতিক্রিয়া জানাচ্ছেন। বিষয়টি নিয়ে মুখ খুললেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে শিশু হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘একটি শিশুর আর্তনাদ কখনোই শুধু একটি পরিবারের বেদনা হয়ে থাকে না, এই বেদনা আমাদের সবার!’ শাকিব খানের মতে, শিশুটির সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে ব...