সমুদ্রবিলাসী মন
ব্যস্ততার ফাঁকে একটু অবসর মিললেই আমার মন ছুটে যেতে চায় প্রকৃতির কাছে। বিশেষ করে সমুদ্র যেন আমাকে অদৃশ্য এক টানে বারবার ডেকে নেয়। ঢেউয়ের গর্জন, নোনা বাতাস আর দিগন্তজোড়া নীলের বিস্তৃতি আমার মনে অন্যরকম প্রশান্তি এনে দেয়। তাই সুযোগ পেলেই আমি সমুদ্রের কাছেই ছুটে যাই। এ সপ্তাহের শুরুতে কক্সবাজার ঘুরে এলাম। সাধারণত শুটিং কিংবা কনসার্টের কাজে কোথাও গেলে ফাঁকে একটু ঘোরাঘুরি করা হয়। তবে এবার শুধুই ভ্রমণের উদ্দেশে যাওয়া। আমাদের ১৩তম বিবাহবার্ষিকী উপলক্ষে আমার স্বামী আলমগীর হোসেন আমাকে এই তিন দিনের ভ্রমণের চমৎকার সারপ্রাইজ দিয়েছেন। প্রিয় মানুষ সঙ্গে থাকলে মনটাই থাকে ফুরফুরে। সব মিলিয়ে সময়টা ছিল দারুণ আনন...