মনের আয়নায় মিষ্টি মেয়ে কবরী
একটি স্মৃতি খুব মনে পড়ে। একবার দিল্লি গেলাম কবরী আপার সঙ্গে। তখন তিনি সংসদ সদস্য। তিনি আমাদের দলনেতা। দিল্লিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আমরা সেখানে যাচ্ছি। এয়ারপোর্টে এসে দেখা গেল কবরী আপার ভিসা শেষ হয়ে গেছে দুই মাস আগে। তিনি খেয়াল করেননি। শিল্পীসুলভ ভুলোমন। কবরী আপা ছিলেন খুবই সরল। সরকারি প্রতিনিধি এবং সংসদ সদস্য। এই জন্য ভিসা ছাড়াই তিনি যেতে পারলেন। সরকারি বিশেষ ব্যবস্থায় তিনি দিল্লি চলচ্চিত্র উৎসবে অংশ নিলেন। কিছুদিন ধরে কবরী আপা বলতেন, সাগর, আমি একটা ছবি বানাতে চাই। তুমি হবে প্রযোজক। আমি বললাম, রাজি। কিছুদিনের মধ্যেই ‘এই তুমি সেই তুমি’ সিনেমার চিত্রনাট্যের জন্য অনুদান...