কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৫ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
নাটোরে সোনালী ব্যাংক পিএলসির কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড শাখায় বিধিবহির্ভূতভাবে ভাউচারবিহীন লেনদেনের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ১০৫ টাকা আত্মসাতের অভিযোগে দুজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংক কর্তৃপক্ষ। একই সঙ্গে ভুয়া ঋণপত্র তৈরি ও অনিয়মের মাধ্যমে অতিরিক্ত আমানত বৃদ্ধি দেখানোর অপরাধে আরও তিন প্রিন্সিপাল অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত কর্মকর্তাদের মধ্যে বাসস্ট্যান্ড শাখার সাবেক দুই কর্মকর্তা নওগাঁ প্রিন্সিপাল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার লিটন কুমার এবং নওগাঁ টিটিডিসি শাখার ব্যবস্থাপক বিপুল কুমার পালের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে দেশের সকল ইমিগ্রেশ...