শেখ হাসিনাকে গ্রেপ্তার করে রায় কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তাকে প্রথমেই গ্রেপ্তা‌র করা হবে। এরপর দেশে ফিরিয়ে নিয়ে এসে রায় কার্যকর করা হবে। যদি তার আপিল করার কোনো অধিকার থাকে, সেটা আইন আদালত দেখবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ স্বৈরাচার হাসিনা একটি দেশে আশ্রয় গ্রহণ করেছেন। ওখান থেকে বড় বড় কথা বলছেন। তিনি বলছেন বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আ...