ফ্রান্সকে হারিয়ে ফুয়েন্তে বললেন, ‘স্পেন সবকিছু পাওয়ার যোগ্য’
তারকাখচিত ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। বুধবার রাতে ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখা স্পেন দিদিয়ের দেশমের দলকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি। এমন দাপুটে জয়ের পর নিজের দলকেই বিশ্বের সেরা বলে দাবি করেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচশেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দে লা ফুয়েন্তে বলেন, ‘আমরা প্রায় চার বছর আগে একটি পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম। আমরা সেই পরিকল্পনার প্রতি অবিচল থেকেছি এবং আজ তা আমাদের এখানে (ফাইনালে) নিয়ে এসেছে।’ এবারের বিশ্বকাপে শিরোপার...