বিদেশে পরিচ্ছন্নতা মেনে চললেও দেশে যত্রতত্র ময়লা ফেলেন অনেকে: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিদেশে গিয়ে অনেকেই পরিচ্ছন্নতা বজায় রাখলেও দেশে এসে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা দেখা যায় বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, নগরের বর্জ্য ব্যবস্থাপনা শুধু সিটি করপোরেশনের দায়িত্ব নয়; এটি নাগরিকদেরও সামাজিক দায়িত্ব। এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে হলে শিশুদের স্কুলজীবন থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা দিতে হবে। বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ভবনে অনুষ্ঠিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা: আমার-আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প...