যুক্তরাজ্যে মার্কিন ঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতির সন্দেহে গ্রেপ্তার ৫
যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী (ইউএসএএফ) ব্যবহার করা আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতি ও বিস্ফোরক-সংক্রান্ত অপরাধের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সন্ত্রাসবাদবিরোধী পুলিশ। তিনটি ‘সন্দেহজনক গাড়ি’ ঘাঁটির দিকে যাওয়ার খবর পাওয়ার পর এ অভিযান চালানো হয়। রোববার রাত ১২টা ৪৫ মিনিটের (বিএসটি) দিকে ওই তিনটি গাড়ির বিষয়ে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর বড় ধরনের জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়। ঘাঁটির কাছাকাছি গ্লুচেস্টারশায়ারের ওয়েলফোর্ড এলাকার প্রায় ৮৫টি পরিবারের বাসিন্দাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। কাউন্টার টেররিজম পুলিশিংয়ের নেতৃত্বে তদন্ত চলার...