সাগরদাঁড়ীর কাঠের সেতু ফের ভাঙল
যশোরের কেশবপুরের সাগরদাঁড়ী বাজার-সংলগ্ন কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠ ও বাঁশের সেতুটি প্রবল স্রোতে ভেঙে পড়েছে। এতে দুই পারের প্রায় ২০ গ্রামের হাজারো মানুষ ভোগান্তিতে পড়েছেন। সাগরদাঁড়ী-সারসা সংযোগকারী সেতুটি গত বছরও ভেঙে পড়েছিল। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের কারণে নদীতে সৃষ্ট তীব্র স্রোতের চাপে গত রোববার রাতে প্রায় ১৮০ ফুট দীর্ঘ সেতুটি ভেঙে যায়। এতে দুই পারের বাসিন্দাদের স্বাভাবিক যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। গত ৩২ বছর ধরে স্থানীয়রা এখানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। জানা যায়, কেশবপুর উপজেলার দক্ষিণাংশ এবং সাতক্ষীরার তালা উপজেলার পশ্চিমাংশের ২০ গ্রা...