জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরের পদত্যাগ দাবিতে রাতভর ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগত কর্তৃক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তারে শিক্ষার্থীদের বেধে দেওয়া ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমের পদত্যাগের দাবি জানিয়ে উপাচার্যের (ভিসি) বাসভবনের সামনে রাতভর অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ছাত্রীদের আবাসিক হল হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগের...