রূপপুরে জ্বালানি লোডিং শেষে ৬০ কর্মীকে সম্মাননা
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হওয়ার সাফল্যে ৬০ জনের বেশি কর্মীকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার প্রকল্পের অভ্যন্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকদের মতে, প্রকল্পের নির্মাণকাজ এবং প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে। বক্তারা বলেন, প্রথম ইউনিটের এই কার্যক্রম দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে প্রকল্পটি আরও একধাপ এগিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।...