টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্তে হাইকোর্টের নির্দেশ
দেশের বাজারে ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে সচিব ও বিএসটিআই মহাপরিচালককে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। রিটকারী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘট...