ববিতার সম্মানে একসঙ্গে ১২ তারকা
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে মাছরাঙা টেলিভিশন। ‘ববিতা সমগ্র’ শিরোনামে এই ব্যতিক্রমী অনুষ্ঠানে তাঁর দীর্ঘ অভিনয়জীবন, স্মৃতি, সাফল্য এবং ব্যক্তিজীবনের নানা অজানা গল্প উঠে আসবে ভিন্ন আঙ্গিকে। একই সঙ্গে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে থাকছেন দেশের চলচ্চিত্র, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের ১২ জন তারকা। এবারের আয়োজনটি আরও বিশেষ হয়ে উঠেছে একটি কাকতালীয় কারণে। কারণ ৩০ জুলাই যেমন ববিতার জন্মদিন, তেমনি এদিনটিই মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। দুটি উপলক্ষকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটির গ্রন্থন...