ছুটিতে হামে ৫৭ শিশুর মৃত্যু
ঈদুল আজহার টানা সাত দিনের ছুটিতে দেশে হামের সংক্রমণ ও মৃত্যু উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে সাত হাজার ১২৭ জন। আক্রান্ত শিশুদের সঙ্গে হাসপাতালে ঈদ কাটাতে হয়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক তথ্য বিশ্লেষণ বলছে, এই সময় মারা গেছে ৫৭ শিশু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩২৪ জন চিকিৎসা নিয়েছে, ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনও হামের সংক্রমণ উচ্চমাত্রায় রয়েছে এবং মৃত্যুর হারও আশঙ্কাজনক। চলতি বছর...