সুপ্রিম কোর্ট বার নির্বাচনে দুইদিনে পড়ল ৪,০৪৮ ভোট
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) নির্বাচনের দুই দিনব্যাপী ভোট গ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ দিনের ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গণনা শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা চলছে। দ্বিতীয় ও শেষ দিনে দুই হাজার ২৭৭ জন আইনজীবী ভোট দিয়েছেন। প্রথম দিন বুধবার ১৭৭১ ভোট পড়ে। সব মিলিয়ে দুই দিনে চার হাজার ৪৮ জন আইনজীবী ভোট দিয়েছেন। এবারে মোট ভোটার ১১ হাজার ৯৭ জন। ১৪টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৪০ জন। এদিকে, বিকেলে ভোট গ্রহণ শেষে রাত আটটার দিকে গণনা শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গণনা চলছি...