‘শুধু গান গেয়ে...’ অভিযান
প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘এক আকাশের তারা তুই একা গুনিসনে’ গাইছেন কয়েকজন। তাঁদের মধ্যে একজন গিটার বাজাচ্ছেন। বাকিরা হাতে তালি দিয়ে তাল মেলাচ্ছেন। এভাবেই হাঁটতে হাঁটতে গিয়ে মাদক সেবনরত একজনের হাতে হাতকড়া পরিয়ে দেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এটি ছিল রাজধানীর শাহবাগ থানা পুলিশের ব্যতিক্রমী মাদকবিরোধী অভিযান। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন সমকালকে বলেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাদা পোশাকে এ অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্...