লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা, যশোরে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
দীর্ঘদিন ধরে প্রতারণা, দালালচক্রের দৌরাত্ম্য, রোগীদের হয়রানি এবং লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার অভিযোগে আলোচিত যশোরের ‘ডিএনএ’ ডায়াগনস্টিক সেন্টার ও ‘পেয়ারলেস’ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গুঞ্জন বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠান দুটি বন্ধ করে দেওয়া হয়। অভিযানে জেলা স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নানা অনিয়ম, রোগীদের সঙ্গে প্রতারণা, অতিরিক্ত অর্থ আদায় এবং দালালের মাধ্যমে রোগী...