নারায়ণগঞ্জে মাদ্রাসার ছাদে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশু দগ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর হাজিপাড়ায় একটি মাদ্রাসার ছাদে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে পাঁচ শিশু শিক্ষার্থী দগ্ধ হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মাহেলা খাতুন মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ শিক্ষার্থীরা হলো—পঞ্চম শ্রেণির ছাত্রী জিদনি (১৪) ও সুমাইয়া (১৩), তৃতীয় শ্রেণির আসিয়া (১২) ও আতিয়া (১২) এবং দ্বিতীয় শ্রেণির ছাত্রী লামিয়া (১০)। তাদের অবস্থা আশঙ্কাজনক। যে ভবনে ঘটনাটি ঘটেছে, সেটি তিনতলা। দ্বিতীয় ও তৃতীয় তলায় মহিলা মাদ্রাসা। এই ভবনের ওপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের একটি বিদ্যু...