বিদ্যালয়ে শতাধিক ছাত্রীর অসুস্থতা নিয়ে তদন্ত কমিটি গঠন
পাবনার ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে হঠাৎ করে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে স্বাস্থ্য বিভাগ, শিক্ষা বিভাগ, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে দশম শ্রেণির ছাত্রী আঁখি আক্তার ও ঋতু খাতুনের শারীরিক অবস্থার অবনতি হলে...