খেলাপি হওয়ায় ফল স্থগিত দুই নেতা এমপির ভূমিকায়
চট্টগ্রামে খেলাপি ঋণের কারণে নির্বাচনের ফল স্থগিত থাকা দুই বিএনপি নেতা শপথ নিতে না পারলেও নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের (এমপি) মতো কার্যক্রম চালাচ্ছেন। এমপি না হয়েও সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন। চট্টগ্রামের সীতাকুণ্ড ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের বিভিন্ন অনুষ্ঠানে থাকা বিএনপির নেতাকর্মীরা জানান, বেশ কয়েকটি রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং সরকারি উন্নয়ন ও সহায়তা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের প্রার্থী আসলাম চৌধুরী ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সরোয়ার আলমগীর উপস্থিত ছিলেন। কিছু অনুষ্ঠানে তারা প্রধান অতিথি ছিলেন। তবে ব্যানারে তাদের নাম ছিল না। বক্তৃতার সময় তাদের এমপি হিসেবে সম্বোধ...