কনসার্টের মধ্য দিয়ে ‘এবি কিং’ ব্যান্ডের আত্মপ্রকাশ
কিছুদিন আগে ‘রক আইকন’খ্যাত কিংবদন্তি কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক আইয়ুব বাচ্চুর নাম দিয়ে গঠন করা হয় নতুন একটি ব্যান্ড। আইয়ুব বাচ্চুর নামের ইংরেজি আদ্যাক্ষর ‘এবি’ নিয়ে এর নামকরণ হয়েছে এবি কিং। এই ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আছেন এলআরবির সাবেক কি-বোর্ডিস্ট ও কণ্ঠশিল্পী এসআই টুটুল, সোলসের সাবেক লিড গিটারিস্ট ইফতেখার ইফতি, আর্বোভাইরাস ব্যান্ডের সাবেক ড্রামার নাফিজ আল আমিন ও বেইস গিটারিস্ট আকাশ আহসান। ব্যান্ড ম্যানেজারের দায়িত্বে আছেন ইশতিয়াক এ সিদ্দিকী। অসুস্থতার কারণে এ মুহূর্তে সময় দিতে না পারলেও শিগগিরই ব্যান্ডে কি-বোর্ডিস্ট হিসেবে যোগ দেবেন সংগীত পরিচালক ইবরার টিপু।...