নায়কের স্ত্রীর অপছন্দে সিনেমা থেকে বাদ, তিক্ত অভিজ্ঞতা জানালেন তাপসী
সিনেমায় অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছিল। শুটিংয়ের তারিখও দিয়ে দিয়েছিলেন তাপসী পান্নু। কিন্তু হঠাৎই বদলে যায় সিদ্ধান্ত। সিনেমাটি থেকে বাদ পড়ে যান এই অভিনেত্রী। কেন তাকে বাদ দেওয়া হলো, তার স্পষ্ট কোনো উত্তরও পাননি তিনি। পরে যে কারণটি তাঁর কানে আসে, তা শুনে অবাক হয়েছিলেন তাপসী। সম্প্রতি বলিউডে কাজের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে এমনই একটি ঘটনা প্রকাশ্যে আনেন তিনি। তাপসীর দাবি, একটি সিনেমা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল শুধু এই কারণে যে, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ অভিনেত্রী জানান, সিনেমাটিতে কাজের জন্য তার সঙ্গে কথা হয়েছিল। এমনকি শুটিংয়ের তারিখও দিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু পরে...