কারওয়ান বাজারে পথচারীকে ছুরিকাঘাত, আহত ‘ছিনতাইকারীকে’ মারধর
রাজধানীর কারওয়ান বাজারে মেট্রোরেল স্টেশনের নিচে এক পথচারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। তবে ওই পথচারী ছুরিকাঘাতে রক্তাক্ত হওয়ার পরও হামলাকারীকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকের এ ঘটনা ঘটে। পরে আহত ওই পথচারীকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে সমকালকে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মো. মনিরুজ্জামান। তিনি জানান, আহত পথচারীর নাম আক্তার হোসেন। তার বাড়ি চাঁদপুরে, থাকেন ঢাকার তেজগাঁও এলাকায়। আর ছুরিকাঘাত করা ব্যক্তির নাম মাজহারুল ইসলাম। তার বাড়ি ময়মনসিংহের শেরপুর এলাকায়। ঢাকায় পান্থপথ এলাকায় থাকেন। ওসি আরও বলেন, ‘যাকে মারধর করা হয়েছে, তাকে আমরা আটক কর...