১৫ টাকায় দেখা যাবে ‘মিশন ডিডিএলজে’
আধুনিক প্রজন্মের প্রেমের গল্পে নব্বই দশকের ভালোবাসার আবেগ, অপেক্ষা ও আন্তরিকতার ছোঁয়া নিয়ে নির্মিত হয়েছে আইস্ক্রিন অরিজিনাল রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। কমেডি, রোমান্স ও ফ্যামিলি ড্রামার মিশেলে নির্মিত এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে ওয়েব ফিল্মটির প্রিমিয়ার। এতে ‘মিশন ডিডিএলজে’র কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের অনেক তারকা। প্রিমিয়ারে অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, আজিজুল হাকিম, নাজমি জান্নাত, ইমতিয়াজ বর্ষণসহ অনেকে নজর কাড়েন। প্রিমিয়ার অনুষ্ঠানে জানা...