ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় একজন মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের পাশে লেকপাড়ে তার মরদেহ পাওয়া যায়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাভেদ বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে থাকতেন। আজ সকালে লেকের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. গফুরের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শুরুতে তার পরিচয় জানা যায়ন...