রাশিয়া হামলা করলে পাল্টা লড়াইয়ে প্রস্তুত লিথুয়ানিয়া: প্রধানমন্ত্রী
লিথুয়ানিয়ার প্রধানমন্ত্রী মিনদাউগাস সিংকেভিসিয়ুস বলেছেন, রাশিয়ার হুমকি মোকাবিলায় নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছে। হামলা হলে তাঁর দেশ আত্মসমর্পণ করবে না। পাল্টা লড়াই করবে। দেশটির আকাশসীমায় সম্প্রতি একটি ড্রোন ভূপাতিত করেন ন্যাটোর যুদ্ধবিমানের পাইলটরা। সেটির উৎস এখনো নিশ্চিত নয়। তবে লিথুয়ানিয়ার প্রতিরক্ষামন্ত্রী রবার্টাস কাউনাস বলেছেন, এটি বেলারুশের দিক থেকে এসেছিল। বেলারুশ লিথুয়ানিয়ার প্রতিবেশী ও রাশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র। ড্রোন হামলাটির কয়েকদিনের মাথায় মিনদাউগাস সিংকেভিসিয়ুস নিজেদের প্রস্তুতির কথা জানালেন। বিবিসি নিউজনাইটে তিনি বলেন, রাশিয়ার কারণে লিথুয়ানিয়ার ম...