উপাচার্য পদে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল চায় চুয়েট শিক্ষক সমিতি
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে উপাচার্য নিয়োগ ও অব্যাহতি-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার অনুষ্ঠিত চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি কর্তৃক চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়। চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ (২০২৬...