মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদকে ভোলায় দাফন করা হয়েছে। সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এরআগে দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে তোফায়েল আহমেদের মরদেহ নিয়ে হেলিকপ্টার ভোলায় পৌঁছায়। সেখানে আগে থেকেই তার অনুসারী ও আওয়ামী লীগের কয়েক’শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তোফায়েল আহমেদের মেয়ে ডা. তাসলিমা জামান মুন্নি সেখানে উপস্থিত ছিলেন। হেলিকপ্টার থেকে মরদেহ নামিয়ে তোলা হয় শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন...