বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চেয়ে বড় আনন্দ নেই: দেশ্যম
২০২৬ ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র ৯ দিন। এবারের বিশ্বকাপকে সামনে রেখে সতর্ক অবস্থানে আছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশ্যম। বিশ্বকাপের আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির সঙ্গে অন্য কোনো অর্জনের তুলনা চলে না। অতীতের সাফল্য ভুলে দেশমের পুরো মনোযোগ এখন সামনের দিকে। ফ্রান্সের কোচ হিসেবে নিজের চতুর্থ বিশ্বকাপে পা রাখতে যাচ্ছেন দেশ্যম। সাবেক এই মিডফিল্ডার অতীত সাফল্য নিয়ে মোটেও বসে থাকতে রাজি নন। দেশ্যম বলেন, ‘আমি কেবল আজ এবং আগামীকাল কী হবে, তা নিয়েই ভাবি। আমি এমনই। সত্যি বলতে, অন্য কোনো কিছু আমার কাছে এখন গুরুত্বপূর্ণ নয়। সামনে য...