দুই মাসে এডিপির ব্যয় ২ শতাংশেরও কম
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে বরাদ্দের মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়েও বাস্তবায়নের হার কম ছিল। তবে সে সময়ও চলতি অর্থবছরের তুলনায় কিছুটা বেশি ব্যয় হয়েছিল। বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ ব্যয় হয়েছিল ওই সময়ে। গতকাল সোমবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়নবিভাগ (আইএমইডি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত অর্থবছরের এ রকম সময়ের বাস্তবতা ছিল ভিন্ন। সে সময়ে অন্তর্বর্তী সরকার আগের সরকারের নেওয়া প্রকল্প পর্যালোচনা করার উদ্যোগ নেওয়ায় অনেক উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন কাজ স্থগিত ছিল।...