শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার ছিল মরিয়াম, অভিযোগ বাবার
মাসখানেক আগে দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ-সংলগ্ন ন্যাম ভবনের ফ্ল্যাটে তোলেন সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। সেখানে তিনি ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম শারীরিক ও মানসিকভাবে মরিয়ামকে নির্যাতন করতেন। মামলার এজাহারে মরিয়ামের বাবা মাসুম বিল্লাহ এই অভিযোগ করেছেন। তবে গতকাল সোমবার রিমান্ড শুনানি শেষে আদালতে সাতক্ষীরা-৪ আসনের বিতর্কিত এমপি নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। সে (মরিয়াম) আত্মহত্যা করেছে।’ মরিয়ামকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। মরিয়ামকে আত্মহত্যা প্ররোচন...