লাঠি দিয়ে নারীকে পেটালেন আ’লীগ নেতা, ভিডিও ভাইরাল
লাঠি হাতে এক নারীকে বেধড়ক পেটাচ্ছেন এক ব্যক্তি। এ ঘটনা দেখে আশপাশের উপস্থিত লোকজন শুরু করেন চিৎকার। তবুও থামছে না পিটানো। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকায় গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তার করতে থানায় হাজির হন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। আজ রোববার দুপুরের পর এমপি শ্রীপুর থানায় উপস্থিত হয়ে হামলার ঘট...