ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের, সদস্যসচিব জুমা
ইনকিলাব মঞ্চের সাধারণ সভায় সব সদস্যের প্রত্যক্ষ ভোটে সংগঠনের নতুন আহ্বায়ক ও সদস্য সচিব নির্বাচন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আব্দুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব হিসেবে ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হন। এ ছাড়া আজীবন মুখপাত্র পদে রাখা হয়েছে শরীফ ওসমান হাদিকে। সোমবার সন্ধ্যায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে ইনকিলাব মঞ্চের দপ্তর সম্পাদক রায়হান আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্বাচিত আহ্বায়ক ও সদস্যসচিব একটি আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রকিবুল ইসলাম (রাফসান রাকিব), সহ-সাংগঠনিক সম্পাদক শোয়াইব বিন আহসান সিয়াম, দপ্তর সম্পাদক রায়হান...