সুন্দরবনে প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে সোমবার
তিন মাসের জন্য সুন্দরবনে বনজীবী ও পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামীকাল সোমবার থেকে। এই সময়ের মধ্যে কেউ মাছ ও কাঁকড়া শিকারে বনে যেতে পারবেন না। এমনকি মধু আহরণও করতে পারবেন না। সুন্দরবনের জীব ও প্রাণবৈচিত্র্য রক্ষাসহ প্রাকৃতিক পরিবেশ ঠিক রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার বনবিভাগ সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। এদিন সকাল থেকে এই সিদ্ধান্ত বনজীবীদের কাছে পৌঁছাতে সুন্দরবনলাগোয়া জনপদে মাইকিং শুরু হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান সমকালকে বলেন, সারা বছর সুন্দরবনে পর্যাপ্তসংখ্যক পর্যটক প্রবেশ করেন। এ ছাড়া প্রায় ৩০ হাজার বনজীবী ব...