মালিক দিয়ে প্রত্যাশার চেয়েও বেশি সাাড়া পাচ্ছি: মিম
‘পরান’ সিনেমা দিয়ে দেশের দর্শকদের কাছে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছিলেন বিদ্যা সিনহা মিম। সেই মিমকে দীর্ঘ বিরতির পর আবারও ঈদের সিনেমায় দেখা গেল। বিরটা ছিল দুই বছরের। ফেরার পর থেকেই আলোচনায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘মালিক’। মুক্তির পর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়া যেমন ইতিবাচক, তেমনি সিনেমায় আরিফিন শুভর সঙ্গে মিমের রসায়নও প্রশংসা কুড়াচ্ছে দর্শকদের কাছ থেকে। ঈদুল আজহায় মুক্তি পাওয়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ এখন দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। সিনেমাটির প্রচারণায় অংশ নিতে নিয়মিত বিভিন্ন হলে যাচ্ছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা। দর্শকদের সঙ...