তিনতলা বাড়ি দ্বিতীয় দিনে ধ্বংসস্তূপ
পাবনায় ১০ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মোস্তফা প্রামাণিকের তিনতলা বাড়িতে গতকাল শনিবার দ্বিতীয় দিনের মতো ভাঙচুর করেছে ‘বিক্ষুব্ধ জনতা’। বাড়ির দরজা-জানালা, ঘরের আসবাব লুট হয়ে গেছে। বাড়িটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কুলুনিয়া এলাকায় হাজারো মানুষ ও পুলিশের সামনেই বাড়ি ও দোকান ভাঙা শুরু হয়। গতকাল ভবনটির ছাদ ভেঙে রডও লুট করা হয়। এ ঘটনায় কেউ মামলা বা অভিযোগ করেনি বলে জানান পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। এদিকে বিক্ষুব্ধরা আজ রোববার সকালে পাবনা-ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে। ওসি জানান...