নারী ও শিশু নির্যাতন রোধে রাষ্ট্র ও সমাজের দায়
বাংলাদেশে নারী ও শিশুদের প্রতি সহিংসতা একটি গভীর সামাজিক, মানবিক ও রাষ্ট্রীয় সংকটে পরিণত হয়েছে। ধর্ষণ, যৌন নির্যাতন, পারিবারিক সহিংসতা, অনলাইনে হয়রানি, শিশুদের ওপর যৌন সহিংসতা এবং বিচারহীনতার সংস্কৃতি– সব মিলিয়ে নারীর নিরাপত্তা ও মর্যাদার প্রশ্ন এখন জাতীয় উদ্বেগের কেন্দ্রে। সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনা সমাজকে নাড়া দিলেও অধিকাংশ ক্ষেত্রে বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, অপরাধীর সামাজিক ও রাজনৈতিক প্রভাব এবং ভুক্তভোগীকে দোষারোপের সংস্কৃতি সমস্যাকে আরও জটিল করে তুলেছে। ইদানীং নারী ও শিশু নির্যাতনের ঘটনা যে উদ্বেগজনক হারে বেড়েছে, তা সংবাদমাধ্যমে চোখ রাখলে...