আজ পবিত্র হজ, ত্যাগের ঈদের অপেক্ষা
ত্যাগের বাণী নিয়ে বছর ঘুরে এসেছে মনের পশুত্ব ত্যাগ করে লোভ-লালসা, হিংসা-বিদ্বেষকে পরাভূত করার সময়। এসেছে মহান আল্লাহর নৈকট্য লাভের উত্তম সময়। আজ মঙ্গলবার পবিত্র হজ। সারা বিশ্ব থেকে সমবেত হওয়া লাখো হাজির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা, ওয়ান নিইমাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান। সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা আগামীকাল। বাংলাদেশে বৃহস্পতিবার উদযাপিত হবে ঈদ। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরব গেছেন প্রায় ৭৮ হাজার হাজি। বিভিন্ন দেশের ও স্থানীয় হজযাত্রী মিলে হাজির সংখ্যা এ বছর ১৬ লাখের মতো। ধর্মপ্...