যুক্তরাষ্ট্রে থাকা ভিসাধারীদের ওপর যে প্রভাব পড়বে
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়াকে আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। নতুন ঘোষণা অনুযায়ী, অস্থায়ী ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা কোনো বিদেশি নাগরিক যদি গ্রিন কার্ডের জন্য আবেদন করতে চান, তবে তাঁকে অবশ্যই নিজ দেশে ফিরে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে চলে আসা প্রচলিত অভিবাসন নিয়মে এটি একটি আমূল পরিবর্তন। নতুন নিয়মের ফলে দেশটিতে বৈধভাবে থাকা লাখ লাখ শিক্ষার্থী, পর্যটক এবং অস্থায়ী কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক সংস্থা ইউএসসিআইএসের মুখপাত্র জ্যাক কালার এক...