আইজিপি পরিচয়ে সরকারি কর্মকর্তাকে হুমকি, যুবকের এক মাসের কারাদণ্ড
ময়মনসিংহের ধোবাউড়ায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পরিচয় দিয়ে এক সরকারি কর্মকর্তাকে ফোনে অশালীন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে জহিরুল ইসলাম (৩২) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জহিরুল ইসলাম উপজেলার বাঘবেড় ইউনিয়নের পূর্ববহুলী গ্রামের ওলি মাহমুদের ছেলে। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইজিপির পরিচয় ব্যবহার করে এক সরকারি কর্মকর্তাকে হুমকি দেওয়ার ঘটনায় প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে ধোবাউড়া থানা পুলিশ আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইনের পরিচাল...